শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে কড়া অবস্থান জানাল :পররাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৪২ পিএম

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে কড়া অবস্থান জানাল :পররাষ্ট্র উপদেষ্টা

নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল অংশগ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি স্পষ্ট করে বলেন যে ভারত যদি ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয় তবেই কেবল বাংলাদেশ সেখানে অংশ নেবে।

ক্রিকেটার ও সমর্থকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় এমন দেশটিতে জাতীয় দল পাঠানোর ঝুঁকি নিতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ভারতের নিরাপত্তা ব্যবস্থার চরম সমালোচনা করে বলেন।

দেশ একজন একক ক্রিকেটারকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তারা পুরো একটি ক্রিকেট দল কিংবা বাংলাদেশ থেকে যাওয়া হাজার হাজার দর্শকের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে সেটি বড় প্রশ্ন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ক্রিকেটারদের ওপর ভারতের মাটিতে হেনস্তা ও অসহযোগিতার উদাহরণ টেনে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে ভারতে দল পাঠানো কোনোভাবেই নিরাপদ নয়।

এ অবস্থায় আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ কোনো ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।উল্লেখ্য যে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে আকস্মিক বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি ভারতে না যাওয়ার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে। বিসিবির পক্ষ থেকে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার জোরালো দাবি জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নতুন বার্তার পর বিষয়টি এখন কেবল ক্রীড়া ক্ষেত্রে সীমাবদ্ধ নেই বরং তা একটি শক্তিশালী কূটনৈতিক অবস্থানে রূপ নিয়েছে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এখন বাংলাদেশের এই দাবির পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয় সেটিই দেখার বিষয়। দেশের সাধারণ ক্রিকেট প্রেমীরাও সরকারের এই জাতীয় ও সাহসী সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।