জানুয়ারি ১১, ২০২৬, ১০:৩০ পিএম
স্বল্প সময়ের ব্যবধানে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সরাসরি বৈঠকে বসেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি অধিবেশনের ফাঁকে রোববার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকের তথ্য নিশ্চিত করেছে।বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও পাকিস্তানের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন।
আলোচনায় দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় বাড়ানোর পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া আঞ্চলিক রাজনীতি ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই নেতা নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রশস্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।যে গত এক সপ্তাহের মধ্যে এটি তাদের তৃতীয় দফা যোগাযোগ। এর আগে গত বুধবার রাতে তারা টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেন এবং তারও আগে গত রোববার ইসহাক দার চীন সফরকালে ঢাকা সফররত তৌহিদ হোসেনকে টেলিফোন করেছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক তৎপরতা ও যোগাযোগ আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
জেদ্দায় ওআইসির এই বিশেষ অধিবেশনে মুসলিম উম্মাহর বিভিন্ন সংকট নিয়ে আলোচনার পাশাপাশি এই দ্বিপাক্ষিক বৈঠকটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির সক্রিয়তারই প্রমাণ দেয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীই মনে করেন যে পারস্পরিক সম্মান ও অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে এগিয়ে গেলে দুই দেশের সাধারণ মানুষ উপকৃত হবে। বিশেষ করে সরাসরি বাণিজ্য পুনরায় চালু হওয়া এবং শিক্ষা ক্ষেত্রে নতুন বৃত্তির সুযোগ তৈরি করা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন