মে ১৯, ২০২৬, ১০:৩০ এএম
সবার আগে বাংলাদেশ নীতি সামনে রেখে দেশ পরিচালনার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিল আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির নতুন আভাস।বৈঠকে অংশ নিয়ে বর্তমান সরকারের নতুন পররাষ্ট্রনীতি বিশদভাবে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওয়াশিংটন ও ঢাকার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা আগের চেয়ে অনেক বাড়ছে।
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটি একটি বড় অগ্রগতি।দেশে দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে গোলটেবিল বৈঠকে উল্লেখ করেন শামা ওবায়েদ।
তিনি স্পষ্ট করেন, দেশের স্বার্থ রক্ষা এবং সাধারণ জনগণের কল্যাণ নিশ্চিত করাই এখন বিএনপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এই লক্ষ্য সামনে রেখেই মার্কিন প্রশাসনের সঙ্গে বিভিন্ন স্তরে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন