মে ২০, ২০২৬, ১২:১৯ পিএম
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ি ও ধোঁয়াবিহীন তামাক পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব বিবেচনা করবে সরকার। বুধবার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের অডিটোরিয়ামে এক প্রাক-বাজেট সেমিনারে এই আশ্বাস দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
জনস্বাস্থ্য সুরক্ষায় এসব প্রস্তাব অত্যন্ত গুরুত্ব বহন করে বলে মন্তব্য করেন তিনি।সেমিনারে তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কার্যকর কর আরোপের দাবি জানান বক্তারা। তারা ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে ৫০ শতাংশ সম্পূরক শুল্ক ও দুই টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব দেন।
পাশাপাশি প্রতি ১০ গ্রাম জর্দার দাম ৬০ টাকা এবং গুলের দাম ৩৫ টাকা নির্ধারণের দাবি জানানো হয়।কিছু প্রভাবশালী ব্যক্তি সবসময় মাদকের পৃষ্ঠপোষকতা করে বলে উল্লেখ করেন মন্ত্রী। এর বিরুদ্ধে কেবল প্রশাসনিক ব্যবস্থা নয়, সর্বস্তরের জনগণকে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন