রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

জাতীয় ডেস্ক

মে ২০, ২০২৬, ০৫:০৬ পিএম

জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো স্থিতিশীলতা আনতে পারে না। বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী সেশনে তিনি এই মন্তব্য করেন। সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না বলে তিনি স্মরণ করিয়ে দেন।স্পিকার বলেন এটি জাতির অর্জিত জ্ঞান ও প্রজ্ঞার ওপর নির্ভর করে। একইসঙ্গে আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার বিষয়টিকেও তিনি নিরাপত্তার শর্ত হিসেবে উল্লেখ করেন। দেশের ভবিষ্যৎ বিনির্মাণে প্রযুক্তি ও নতুন নেতৃত্বের ভূমিকার কথা তিনি তুলে ধরেন।

প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে বলে তিনি মত দেন।এই বিনিয়োগ জাতির ভবিষ্যৎ বিনির্মাণে দায়িত্বশীলতার প্রমাণ দেওয়ার পাশাপাশি জনগণের আস্থাও সুদৃঢ় করবে। 

সম্মেলনে নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে অংশ নেন।