মে ২৪, ২০২৬, ০৫:১৮ পিএম
ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী থেকে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং অনিয়মের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ কঠোর অবস্থানে থাকবে।
কোনো বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অতিরিক্ত ভাড়ার বিষয়ে কঠোর অবস্থানে প্রশাসন।বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী গাড়ি ছাড়তে হবে।
কোনোভাবেই বাসের ছাদে যাত্রী তোলা বা ওভারলোডিং করা যাবে না। বিশেষ করে পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ। সড়ক দুর্ঘটনা কমাতে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে চালকদের।
চালকদের মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।যাত্রীদের নিরাপত্তার স্বার্থে টার্মিনাল বা কাউন্টার ছাড়া মাঝরাস্তায় ওঠানামা না করার পরামর্শ দিয়েছে ডিএমপি। এছাড়া অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে। নিয়ম মানতে ট্রাফিক বিভাগ মাঠে সক্রিয় থাকবে এবং জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন