মে ২৮, ২০২৬, ০৮:৫৭ এএম
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এই জামাতে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান একসঙ্গে নামাজ আদায় করেছেন।জাতীয় ঈদগাহে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও জামাতে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
এছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এই জামাতে ইমামতি করেন।নিরাপত্তার কড়াকড়ি ছিল পুরো এলাকাজুড়ে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় পুরো মাঠ সাজানো হয়েছিল। নারী মুসল্লিদের জন্য সংরক্ষিত প্রবেশপথ ও ওজুখানা ছাড়াও মাঠে ৩৫ হাজার মুসল্লির সংকুলান ছিল। জরুরি স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন