রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস

জাতীয় ডেস্ক

জুন ৬, ২০২৬, ১১:০৪ এএম

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস

ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে। নির্দিষ্ট কিছু অনভিবাসী বা নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রার্থীদের এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের প্রাইভেসি সেটিংস সর্বসাধারণের জন্য উন্মুক্ত বা পাবলিক রাখতে হবে। গত ৩০ মার্চ থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই ও নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।সব অনভিবাসী ভিসা প্রার্থীর জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। নির্দিষ্ট কিছু ক্যাটাগরির আবেদনকারী এবং তাঁদের ওপর নির্ভরশীলদের জন্য এটি বাধ্যতামূলক। 

নির্দেশনা অনুযায়ী, এ-৩ ও সি-৩ ক্যাটাগরির গৃহকর্মী, জি-৫, এইচ-৩ এবং এইচ-৩ ভিসাধারীদের ওপর নির্ভরশীল এইচ-৪ ভিসা প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম খাটবে। এছাড়া কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের প্রোফাইল পাবলিক করতে হবে।

বিস্তারিত জানতে দূতাবাসের অফিসিয়াল লিঙ্ক ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট ক্যাটাগরির আবেদনকারীদের দ্রুত এই নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে। যেকোনো জটিলতা এড়াতে সঠিক তথ্য প্রদানের ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস।