রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

জাতীয় ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০৭:০০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারের নীতিগত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রশাসনিক বিভিন্ন প্রস্তাব নিয়ে এই বৈঠকে আলোচনা করা হচ্ছে।

বৈঠক শেষে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব।মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। সেখান থেকেই তিনি মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত, নতুন আইন ও নীতিগত অনুমোদনের বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের জানাবেন। নিয়মিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

বৈঠকে নতুন আইনের খসড়া অনুমোদন এবং দেশের প্রশাসনিক কাঠামো সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনার কথা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে সরকারের অবস্থান ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়েও দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিটি বৈঠকের সিদ্ধান্তই দেশের সার্বিক নীতি নির্ধারণে প্রভাব ফেলে। আজকের আলোচনা থেকে কী কী নতুন নির্দেশনা আসে, তা জানতে এখন অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা। বৈঠকের আনুষ্ঠানিকতা শেষ হলেই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।