বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

জাতীয় ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০৯:১৬ পিএম

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

ছবি - সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।গত শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দেন। এরপর সংবিধানের চুয়ান্ন অনুচ্ছেদের বিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। 

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি বঙ্গভবন থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন এবং স্পিকারের সরকারি বাসবাসভনে অবস্থান করবেন।দায়িত্ব গ্রহণের পর তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আগামী রোববার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। 

এরপর দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। বিএনপির মিডিয়া সেল সূত্রে এই কর্মসূচি নিশ্চিত করা হয়েছে।নতুন এই রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।নবনির্বাচিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই কার্যক্রম ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চারিত হয়েছে।