বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ১১:১৬ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ

সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও করপোরেশনের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।শনিবার রাতে রাজধানীর গুলশানে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে নতুন দায়িত্বপ্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় এবং দাপ্তরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।দেশ ও জাতির উন্নয়নে নবনিযুক্ত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।নতুন এই প্রশাসনিক পুনর্বিন্যাস ও সাক্ষাতের মধ্য দিয়ে সরকারি কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।