আগস্ট ২০, ২০২৬, ০২:০২ পিএম
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার গ্রহণ ও সালাম গ্রহণের পর তিনি বঙ্গভবন এলাকা ত্যাগ করেন। বিদায়লগ্নে বঙ্গভবনের সামরিক-বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিদায়ী আনুষ্ঠানিকতায় দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক ও বেসামরিক সচিব এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে হাফিজ উদ্দিন আহমদ জনগণের কল্যাণ ও অগ্রগতি কামনা করেন এবং এরপর রাষ্ট্রীয় নিরাপত্তা প্রটোকল অনুযায়ী তার গাড়িবহর বঙ্গভবন চত্বর অতিক্রম করে।সংবিধানের চুয়ান্ন অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন