শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ০৮:২৭ পিএম

তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

ছবি : সংগৃহীত

পূর্ণাঙ্গ সংস্কারকে পাশ কাটিয়ে আংশিক সংস্কারের তীব্র অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার রাতে নির্ধারিত দুটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন পর্বের ঠিক আগে বিরোধী দলীয় সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।রাত আটটা ছয় মিনিটে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।

সংসদের কার্যপ্রণালি অনুযায়ী বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তির পর আইনপ্রণয়ন কার্যক্রম শুরুর প্রাক্কালে বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নেন। এ সময় তিনি জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়া এবং সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে সরকার পূর্ণাঙ্গ সংস্কারের পথ থেকে সরে এসে আংশিক সংস্কারের দিকে এগোচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এর প্রতিবাদে তিনি ঘোষণা দেন যে বৃহস্পতিবার উত্থাপনের জন্য নির্ধারিত জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপন পর্বে তারা অংশ নেবেন না। এর পরই বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করে বাইরে চলে যান। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ ও পরবর্তীতে বিল পাসের বিভিন্ন প্রক্রিয়া নিয়েও রাজনৈতিক মহলে নানা আলোচনা ও সমালোচনা চলে আসছিল।