বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

কুয়েত-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরু

জাতীয় ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০৫:২০ পিএম

কুয়েত-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরু

ছবি : সংগৃহীত

কুয়েত-ঢাকা রুটে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে দীর্ঘ প্রায় ছয় মাস ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর শনিবার থেকে এই রুটে আবারও বিমান চলাচল শুরু হয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ফলে কুয়েত-বাংলাদেশ রুটে অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দামও কমতে শুরু করেছে। এতে কুয়েত প্রবাসী বাংলাদেশি যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দীর্ঘদিন বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় কুয়েত থেকে বাংলাদেশগামী যাত্রীদের অনেকেই বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন। বিশেষ করে ছুটির মৌসুম ও জরুরি প্রয়োজনে দেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য টিকিটের উচ্চমূল্য ছিল বড় ধরনের ভোগান্তির কারণ।

বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় এখন প্রবাসীদের সামনে সরাসরি ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে প্রতিযোগিতা বাড়ায় টিকিটের ভাড়াও কমে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।