শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

জাতীয় ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ১০:১৫ এএম

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার (২ অক্টোবর) এক শোকবার্তায় এই সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় তথ্যমন্ত্রী উল্লেখ করেন, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যমের অন্যতম পথিকৃৎ। দেশের গণমাধ্যমের সার্বিক বিকাশ এবং আধুনিক অনলাইন সাংবাদিকতার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাঁর প্রয়াণ দেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এর আগে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জ্যেষ্ঠ এই সাংবাদিক।