অক্টোবর ২৮, ২০২৬, ১১:৪৫ পিএম
ভোটার স্থানান্তরে আবেদনের সময় ১ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আসন্ন নির্বাচন উপলক্ষে বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার এ সময়সীমা বৃদ্ধি করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনামূলক চিঠিতে এই নতুন সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
ইসির দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিলের শেষ তারিখ পূর্বে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল।
তবে ৩০ ও ৩১ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় নাগরিকদের সুবিধার্থে পরবর্তী প্রথম কর্মদিবস ১ নভেম্বর (রোববার) পর্যন্ত আবেদনপত্র দাখিল ও গ্রহণের সুযোগ বহাল রাখার সিদ্ধান্ত নেয় কমিশন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন