মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,
রাষ্ট্রীয় সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে গেলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ৩, ২০২৬, ১২:৫৩ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে গেলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় হয়। তবে রাষ্ট্রীয় এই সাক্ষাতে উভয়ের মধ্যে সুনির্দিষ্ট কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।