শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশে আর কখনো স্বৈরশাসন ফিরবে না‍‍`: জাতিসংঘে ড. ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:০৭ পিএম

বাংলাদেশে আর কখনো স্বৈরশাসন ফিরবে না‍‍`: জাতিসংঘে ড. ইউনূস

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। তিনি বলেন, 'স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নাগরিকবান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে সরকার।'

শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।প্রধান উপদেষ্টা তার ভাষণে বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো নিয়ে জোর দেন:

তিনি বলেন, দলমত নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। আগামীতে জনগণের ভোটে যে দলই ক্ষমতায় আসুক না কেন, সংস্কার বাস্তবায়নের কোনো সমস্যা হবে না।

ক্ষমতার ভারসাম্য: অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো একটি ক্ষমতার ভারসাম্যপূর্ণ রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, 'যেখানে কোনো স্বৈরশাসনের আবির্ভব হবে না। রাষ্ট্র ও জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না।'

অব্যাহত প্রক্রিয়া: জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।পাচারকৃত অর্থ: তিনি বিশ্বনেতাদের কাছে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা না রাখার আহ্বান জানান এবং জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিতে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

জুলাই অভ্যুত্থান ও বিচার: ভাষণে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং চলমান রোহিঙ্গা সংকট-এর বিষয়টি স্থান পায়।