শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী পুনর্নির্ধারণ করল সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ০৯:৫৬ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী পুনর্নির্ধারণ করল সরকার

ছবি - সংগৃহীত

সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরে নিয়োগ এবং পদোন্নতি সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী বা পারিশ্রমিকের হার পুনর্নির্ধারণ করেছে সরকার। সোমবার (২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে এ বিষয়ে একটি নতুন পরিপত্র জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।পুনর্নির্ধারিত হার অনুযায়ী, এখন থেকে প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানী ৬ হাজার টাকা করা হয়েছে।

বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী প্রতি সভার জন্য জনপ্রতি ৬ হাজার টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্যদের সম্মানীও প্রতিদিনের জন্য জনপ্রতি ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।খাতা মূল্যায়নের ক্ষেত্রে, পূর্ণ উত্তরপত্র (লিখিত) মূল্যায়নের জন্য সম্মানী প্রতিটির জন্য ১৩০ টাকা এবং পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্রের জন্য প্রতিটিতে ৩৫ টাকা করা হয়েছে।

লিখিত বা মৌখিক পরীক্ষা পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত থাকা অন্যান্য কর্মচারীদের জন্যও সম্মানী পুনর্নির্ধারণ করা হয়েছে। ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তারা প্রতিদিনের জন্য ১ হাজার ২০০ টাকা, ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা ১ হাজার টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা প্রতিদিন ৮০০ টাকা করে সম্মানী পাবেন।

এছাড়াও, পরীক্ষা গ্রহণ বা উত্তরপত্র মূল্যায়ন সংক্রান্ত আপ্যায়ন ভাতার ক্ষেত্রে দুপুরের বা রাতের খাবার (প্রয়োজনীয় ক্ষেত্রে) জনপ্রতি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, তবে সকালের নাস্তার হার অপরিবর্তিত রাখা হয়েছে।