রবিউল এহ্সান রিপন
নভেম্বর ১০, ২০২৫, ০৫:৫৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।
তিনি বলেন,এসব জনগণ বরদাস্ত করবে না।"সোমবার (১০ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মহাসচিব বলেন, "কিছু সংখ্যক দল আছে, যারা নির্বাচন চায় না।
তারা অস্থিরতা সৃষ্টি করছে, কারণ তারা নির্বাচিত হতে পারবে না। জনগণ ঐক্যবদ্ধ হলে দেশের উন্নয়ন সম্ভব। কিছু দল বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। ভোট আমাদের করতে হবে, নির্বাচিত সরকার গঠন করতে হবে।"জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন।
তারা বলে পিআর (Proportional Representation) ছাড়া নির্বাচনে যাবেন না।"পিআর আমরাও বুঝি না। বেশিরভাগ মানুষ এটার সাথে পরিচিত না। ভোট দিবেন দলকে, ব্যক্তিকে নয়। আমরা মানতে রাজি হইনি, কারণ পিআর জনগণ বোঝে না।"আশ্বাস ও শেষ নির্বাচনের আহ্বানবিএনপি মহাসচিব ক্ষমতায় এলে রুহিয়া থানাকে উপজেলা ঘোষণার আশ্বাস দেন। তিনি বলেন, "রাস্তা-ঘাট, মসজিদ-মন্দিরে উন্নয়ন করবো আমরা। এছাড়াও ফ্যামিলি কার্ড, কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাসও দেন।"
তিনি বলেন, "সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তবে উন্নয়ন সম্ভব। সেজন্য ধানের শীষে ভোট দিতে হবে।" মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও এটিকে নিজের শেষ নির্বাচন বলে ধানের শীষ মার্কায় ভোট চান।এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।