রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যে আসনের জন্য এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তাসনিম জারা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ১০:২১ এএম

যে আসনের জন্য এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তাসনিম জারা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়। ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে সম্ভাব্য প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মিছিল সহকারে কার্যালয়ে আসছেন।

এরই মধ্যে এনসিপি থেকে ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

সোমবার (১১ নভেম্বর) মধ্যরাতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে তিনি উল্লেখ করেন, ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মান্ডা) আসন থেকে নির্বাচন করবেন।

দলীয় সূত্র থেকে জানা গেছে, ঢাকা-৯ আসন থেকে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দলের কেন্দ্রীয় সংগঠক ও জেলা সমন্বয়ক নারায়ণগঞ্জ-৫ আসনের শওকত আলী এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রধান সংগঠক ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মো. আতাউল্লাহও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮), যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ (নোয়াখালী-৬), দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা-৪), এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম (পঞ্চগড়-১)।ডা. তাসনিম জারার মতো আলোচিত ব্যক্তিত্বের নির্বাচনে অংশগ্রহণের পদক্ষেপে দেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।