রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আ. লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যে বার্তা দিলেন নুর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ১১:০৭ এএম

আ. লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যে বার্তা দিলেন নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আওয়ামী লীগের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের সদস্যদের উদ্দেশ্য করে একটি কঠোর বার্তা দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, আওয়ামী লীগ এখন মরা লাশে পরিণত হয়েছে এবং বিচারিক প্রক্রিয়ায় এই দলের কাফন-দাফন সম্পন্ন হবে।

মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।চলমান লকডাউন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে নুর তার পোস্টে লেখেন।

দেশে অবস্থানরত লীগের ভাইদের বলবো স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না।

তিনি আরও সতর্ক করেন, রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতারা হাসপাতালে দেখতে আসবে না, এমনকি গ্রেপ্তার হলেও জেলখানায় কলা-রুটিও পাঠাবে না। তিনি প্রশ্ন তোলেন, গ্রেপ্তার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ/মাস্ক পড়ে ঝটিকা বা গুপ্ত মিছিল করার কী দরকার? তিনি বলেন, ধরা পড়লে 'পাবলিকের মাইর দুনিয়ায় বাইর!'নুর মনে করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ থাকলেই বরং ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ বাড়বে।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে বিএনপি-জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, সে তুলনায় বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক ভালো আছেন।শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারতে পালিয়ে গেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, "আওয়ামী লীগ এ দেশের রাজনীতিতে আগামী ৫০ বছরেও ফিরবে না।"

তাঁর মতে, ১৯৭৫ সালে শেখ মুজিবের পর ২০২৪ সালে তার মেয়ে হাসিনার কারণে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটেছে।নুরুল হক নুর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মরা লাশের পিছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সঙ্গে থাকুন। তিনি বলেন, নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব, যেখানে কোনো ক্ষমতালোভী খুনি শাসক তৈরি হবে না, ফ্যাসিবাদের ছায়া থাকবে না, থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা ও দরদের রাজনীতি।