রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবেনা-মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০১:৫০ পিএম

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবেনা-মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকেট দেয়। তারা এসব মুনাফেকি করে। আমাদের সাবধান থাকতে হবে। ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না।"

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, "এলাকায় একটাও এনসিপি নাই। সেই কারণে তারা জামায়াতের সাথে সুর মিলায়। তারা পিআর (Public Relations) চায়, জনগণ পিআর বোঝে না। এসবের কারণ হলো ভোট পেছানো।"

পরিবেশ উপদেষ্টা রেজওয়ানার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "দীর্ঘ ৯ মাস সংস্কারের নাম করে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে একমত হয়েছেন। এর বাইরে গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ গ্রহণ করবে না।"

এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।