বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কড়া অবস্থানে ছাত্রশিবির।

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১০:২৪ পিএম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কড়া অবস্থানে ছাত্রশিবির।

আজ ১৩ই নভেম্বর একটি কার্যক্রমকে কেন্দ্র করে রাজধানীর গুলিস্থানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইসলামী ছাত্রশিবিরসহ কয়েকটি ছাত্র সংগঠন সতর্ক অবস্থানে রয়েছে। বিগত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও বিস্ফোরণসহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল|

এবং এরই প্রেক্ষিতে আজকের লকডাউন কর্মসূচিকে ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ছাত্রশিবির ও অন্য ছাত্র সংগঠনগুলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে।

তাদের এই অবস্থানের মূল উদ্দেশ্য হলো আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে এই কর্মসূচি পালনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে না পারে।

বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর দৃশ্যপট প্রতিদিনের মতোই স্বাভাবিক দেখা যায়, যেখানে গাড়ি ঘোরা এবং নিত্যদিনের যাতায়াত চোখে পড়ার মতো। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর পক্ষ থেকেও এই ১৩ তারিখের কর্মসূচি ঘিরে জনমনে কোনো প্রকার আতঙ্ক বা ভীতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে জনগণকে আশ্বস্ত করা হয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা গুজব ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল।

এলাকায় পুলিশের সাঁজোয়া যানসহ নিরাপত্তা জোরদার করতে দেখা গিয়েছে, কিন্তু জনগণ তাদের নিত্যদিনের কর্মস্থলে স্বাভাবিকভাবেই বের হয়েছেন এবং রাজধানীতে অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করছে। সর্বশেষ খবর অনুযায়ী, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।