রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আগামীকাল সারা দেশে দোয়া-মোনাজাত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ০৫:১৩ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আগামীকাল সারা দেশে দোয়া-মোনাজাত

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা এই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বুধবার (২৭ নভেম্বর) এই কর্মসূচির কথা নিশ্চিত করেন।

এই কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচতলায় বাদ জুমা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এই মোনাজাতে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। দেশের সব পর্যায়ের নেতাকর্মীকেও নিজ নিজ এলাকার মসজিদে এই বিশেষ দোয়ায় অংশ নিতে আহ্বান জানিয়েছে দলটি।