ডিসেম্বর ১, ২০২৫, ০৭:৩১ পিএম
দিনাজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
গতকাল রবিবার রাতে দিনাজপুর পৌর বিএনপি'র ৪ নং ওয়ার্ড শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
তিনি বলেন, "দিনাজপুরের মেয়ে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সকলেই বিপুল ভোটে জয়যুক্ত করব। তাঁর দ্রুত সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করা আমাদের কর্তব্য।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আযম সোহেল,
সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা সহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভায় সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ শেখ শামীম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন