মোঃ আব্দুর রাজ্জাক
ডিসেম্বর ১, ২০২৫, ০৮:২৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর পৌর ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন ও দিনাজপুর-৩ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা সভা ও তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে শহরের কালিতলায় অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসিব উদ্দীন আহম্মদ হাশিম এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল।
এছাড়াও ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া।৫নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণা শেষে সন্ধ্যার পর পৌর ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একই ধরনের নির্বাচনী প্রচারণা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইসমাইল খান জন্স এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল।
এছাড়াও ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া।উভয় অনুষ্ঠানের বক্তারা বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন ও দিনাজপুর-৩ সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলে। উভয় অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।