ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৪৭ পিএম
দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলটির নেতাকর্মীরা আগামী নির্বাচনে তাঁদের প্রার্থীর পক্ষে জনগণের সমর্থন কামনা করেন।
গত সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের ধানহাটি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মো. তরিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মতিউর রহমান।
জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শাখার জামায়াতের সেক্রেটারি এস.এম আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা উত্তরের সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার মু. জাকিরুল ইসলাম।
জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাও. মো. উমর ফারুক, উপজেলা শিবিরের সভাপতি মো. ফয়সাল, ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. তমিজুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। জনসভা পরিচালনা করেন উপজেলার কর্মপরিষদের সদস্য ও বায়তুল মাল সম্পাদক মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন