আতিউর রহমান
ডিসেম্বর ৩, ২০২৫, ০৭:৩৫ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরল উপজেলা শাখা'র আয়োজনে বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি'র সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন এর সঞ্চালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপি'র নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার।
সহসভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশ ও জাতির জন্য তাঁর সুস্থতার গুরুত্ব তুলে ধরেন। মোনাজাত পরিচালনা করেন পৌর ওলামাদলের সভাপতি মাওঃ ফেরদৌস আলী।