মোঃ আব্দুর রাজ্জাক
ডিসেম্বর ৩, ২০২৫, ০৮:০০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর পৌর ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা ও তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রিয় নেত্রীর নির্বাচনী প্রচারণা ও তাঁর রোগমুক্তি কামনায় অংশ নিতে ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে আসা হাজারো সমর্থক ও নেতাকর্মীর ঢল।
উপশহর বাজারকে জনসমুদ্রে পরিণত করেছিল।আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে শহরের উপশহর বাজারে উক্ত নির্বাচনী প্রচারণা ও দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আইয়ুব আলী।
এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল। ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আফজাল খান অনুষ্ঠান সঞ্চালনা করেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি মো. হাফিজ উদ্দিন সরকার।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু, পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক সহ জেলা, পৌর ও ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন ও দিনাজপুর-৩ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।