ডিসেম্বর ৭, ২০২৫, ০৬:৫৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী হওয়ায় দিনাজপুর পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রাতে শহরের রেলবাজার গরুহাটি মাঠে এই নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইসমাঈল খান জন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. হাফিজুর রহমান সরকার এবং পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল।এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, সহ-প্রচার সম্পাদক শরিফ জাকির হোসেন হিরা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান সরকার, জেলা যুবদলের সদস্যসচিব রেজাউর রহমান রেজা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুল আজম সোহেল, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মজুমদার, জেলা মহিলা দলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানি বিউটি, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রায়হান সরকার মিন্টু প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন। অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন