ডিসেম্বর ৮, ২০২৫, ০২:৩১ পিএম
জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএএফ) নামে একটি নতুন রাজনৈতিক জোটের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটেছে।
সোমবার, ৮ ডিসেম্বর, রাজধানীর গুলশানের একটি পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের ঘোষণা দেওয়া হয়।
নতুন এই ফ্রন্টে নিবন্ধিত ও অনিবন্ধিত মোট ২০টি দল রয়েছে বলে জানা গেছে। জোটে থাকা দলগুলোর মধ্যে রয়েছে জনতা পার্টি বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় পার্টির দুই প্রভাবশালী সাবেক নেতার নেতৃত্বে এই নতুন জোটের আত্মপ্রকাশ দেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি করতে পারে এবং আসন্ন নির্বাচনসহ অন্যান্য গণতান্ত্রিক কার্যক্রমে জোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিভিন্ন ধারার রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত এই ফ্রন্ট দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের অবস্থান এবং কর্মপরিকল্পনা কী হবে, সে বিষয়ে জানতে উৎসুক রাজনৈতিক মহল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন