মোঃ আব্দুর রাজ্জাক
ডিসেম্বর ৮, ২০২৫, ০৯:৪৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) বাদ আসর দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
এসময় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা-জাসাস দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আখতারুজ্জামান আক্তার-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব হুমায়ুন কবির আনাফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক ফজলুর রশিদ ফজলু, কোষাধ্যক্ষ আরিফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা জাসাসের ১নং যুগ্ম আহ্বায়ক আবু সালেহ লিটন।
আকরাম হোসেন, শফিকুল ইসলাম, রাজিউর রহমান, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা তাঁতীদলের সভাপতি রেজাউল ইসলাম গুরু, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান, পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরিফ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জেলা শাখার নেতৃবৃন্দসহ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আসলাম হোসেন।