সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনাজপুর শ্রমিক দলের দোয়া-মাহফিল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ০৮:০৪ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনাজপুর শ্রমিক দলের দোয়া-মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দিনাজপুর জেলা শ্রমিক দলের আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আসর দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এসময় জাতীয়তাবাদী শ্রমিক দল দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হামিদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, জেলা কৃষকদলের আহ্বায়ক মজিবুর রহমান মুজিব, জেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক শাহ সহ শ্রমিক দলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন: জেলা শ্রমিক দলের সদস্য শাহজাহান আলী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক নুরল ইসলাম নুরু, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব নুর আলম, শ্রমিক দল গম গবেষণা শাখার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বুলেট, সাধারণ সম্পাদক এনামুল হক রাসেল, শ্রমিক দল বিআরটিসি শাখার সাধারণ সম্পাদক মেনন হোসেন, শহর শ্রমিক দল হোটেল শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং কোতোয়ালি শ্রমিক দলের আহ্বায়ক রমজান আলী তালুকদার সহ জেলা বিএনপি এবং শ্রমিক দল সকল শাখার নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।