বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:২৫ পিএম

তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, তারেক রহমানের জন্য যত ধরনের নিরাপত্তা প্রয়োজন, সরকার তা দিতে প্রস্তুত।

শনিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

যত ধরনের নিরাপত্তা দরকার, আমরা দেব।ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান।

সম্মুখসারির জুলাইযোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবেন। তাদের বিশেষ নিরাপত্তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যা মূলত এই কাজটি তদারকি করবে।তিনি নিশ্চিত করেন, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী চিহ্নিত হয়েছে এবং তার সন্ধানদাতাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ওসমান হাদির ওপর হামলা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন।

হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং জাতীয় নির্বাচনকে বানচাল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, “যারা এবারের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তারা চাইলে ব্যক্তিগত অস্ত্রের জন্য লাইসেন্সের অনুমোদন দেওয়া হবে।”