রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:১৯ এএম

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির শ্রদ্ধা নিবেদন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি মনে করেন, সকল চক্রান্তকে ব্যর্থ করে এদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব জানান, তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার (তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি) পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,আমরা এই শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথে, সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে চাই।শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।