সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রবিউল এহ্সান রিপন

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:৩১ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাঁর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

মহাসচিবের ব্যক্তিগত ও পারিবারিক প্রতিনিধি হিসেবে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন তাঁর চাচাতো ভাই নূর-এ-শাহাদাৎ স্বজন। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস থেকে এই ফরম গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করা হয়েছে।

তাঁর পরিবারের একজন প্রতিনিধি এসে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে ফরমটি নিয়ে গেছেন।ঠাকুরগাঁও-১ আসনটি দীর্ঘকাল ধরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত। তাঁর মনোনয়ন ফরম সংগ্রহের খবরে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।