রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০২:১১ পিএম

ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

নির্বাচন ভবনে ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরপরই ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে তিনি ছোট ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজনৈতিক ও প্রশাসনিক কাজের ব্যস্ততার মাঝেও ছোট ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বনানীতে ছুটে যান তারেক রহমান।

সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মোনাজাত করেন তিনি।আরাফাত রহমান কোকো সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:

জন্ম ১২ আগস্ট ১৯৬৯, ঢাকা।

মৃত্যু ২৪ জানুয়ারি ২০১৫, মালয়েশিয়ার কুয়ালালামপুরে (হৃদরোগে আক্রান্ত হয়ে)।

পরিবার তিনি স্ত্রী এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।

অবদান ক্রীড়া অনুরাগী কোকো ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং দুপুর ১২টায় নির্বাচন কমিশনে ভোটার হওয়ার কাজ শেষ করে তিনি সরাসরি বনানীতে যান। এর আগে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ শরিফ ওসমান হাদির কবরও জিয়ারত করেন। ছোট ভাইয়ের কবরের পাশে তারেক রহমানের এই অবস্থান এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।