ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:৫৯ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোহেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। তিনি সংগঠনটির যুগ্ম সদস্য সচিবের পদে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
আরিফ সোহেল জানান, তিনি ইতোমধ্যে এনসিপি নেতাদের মৌখিকভাবে পদত্যাগের কথা জানিয়েছেন এবং দ্রুতই আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেবেন।
বিবৃতিতে তিনি এনসিপির বর্তমান রাজনৈতিক গতিপথ নিয়ে প্রশ্ন তুলে বলেন, ৫ আগস্ট একটি পূর্ণাঙ্গ সশস্ত্র গণতান্ত্রিক বিপ্লবের ক্ষেত্র তৈরি হলেও আমলাতন্ত্র ও বৈদেশিক শক্তির ষড়যন্ত্রে পরিস্থিতি শেষ পর্যন্ত ‘আপস-রফার’ দিকে গড়িয়েছে।পদত্যাগের প্রধান কারণ হিসেবে আরিফ সোহেল এনসিপির বর্তমান অবস্থানকে দায়ী করে বলেন।
জুলাইয়ের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন গণরাজনীতি ও ‘তৃতীয় শক্তিকে’ জাতীয় নাগরিক কমিটির বাতাবরণে সংগঠিত করা সম্ভব হয়নি। তিনি প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে পুনরায় জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন