বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০১:২২ পিএম

নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১২ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নথিপত্র যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর তাঁর প্রতিনিধিরা ঢাকা বিভাগীয় কমিশনারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

নাহিদ ইসলামের হলফনামার তথ্য অনুযায়ী, তাঁর অস্থাবর সম্পদের মোট অর্জনকালীন মূল্য ২৬ লাখ ৫ হাজার ৩৬৩ টাকা হলেও বর্তমানে এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এর মধ্যে তাঁর কাছে নগদ রয়েছে ১৯ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা। এছাড়া তাঁর ৭ লাখ ৭৫ হাজার টাকার স্বর্ণালঙ্কার, ১ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য এবং ১ লাখ ৭০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার ও এনসিপি প্রধানের মনোনয়ন বৈধ হওয়ায় ঢাকা-১১ আসনের নির্বাচনী লড়াইয়ে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী অন্যান্য প্রার্থীদের নথিপত্র যাচাই-বাছাই কার্যক্রমও বর্তমানে চলমান রয়েছে।