জানুয়ারি ৪, ২০২৬, ০৭:২৩ পিএম
রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহজনক ঘোরাফেরা ও ছবি তোলার সময় দুজনকে আটক করেছে পুলিশ এবং চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মো. রুহুল আমিন (৪৬) এবং মো. ওমর ফারুক।
সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে রুহুল আমিন নামের ওই ব্যক্তি তারেক রহমানের বাসভবন ও ব্যবহৃত গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্যদের নজরে এলে তারা তাকে চ্যালেঞ্জ করেন।
আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে।এর ঠিক ১৫ মিনিট পর, বেলা সোয়া ১১টার দিকে একই স্থানের সামনে থেকে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
গুলশান থানা পুলিশ জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির শীর্ষ নেতার বাসভবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আটককৃত দুজনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে গুলশান থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াधीन রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন