বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

খেলাফত মজলিসের আরও ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ০৫:৪৬ পিএম

খেলাফত মজলিসের আরও ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির তৃতীয় দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের আরও ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর ফলে দলটির বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে অনেকেই নির্বাচনী লড়াইয়ে ফেরার সুযোগ পেলেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানি শেষে এই রায় দেওয়া হয় বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ।

যাদের মনোনয়ন বৈধ হলো আজকের শুনানিতে যে তিনটি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন: ১. সিরাজগঞ্জ-৩: মাওলানা আব্দুর রউফ ২. ফেনী-১: মাওলানা নাজমুল আলম ৩. হবিগঞ্জ-২: মাওলানা নোমান আহমদ সাদীক

পরিসংখ্যান ও বর্তমান অবস্থা: রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে ১৭ জন প্রার্থী ইসিতে আপিল করেন।আজকের ৩ জনসহ: মোট ১১ জন প্রার্থীর মনোনয়ন আপিল শুনানিতে বৈধ ঘোষণা করা হলো।

এর আগের দুই দিনের শুনানিতে দলটির আরও ৮ জন প্রার্থীর প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছিল।আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ায় দলটির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সংশ্লিষ্ট আসনগুলোতে নির্বাচনী আমেজ জোরদার হয়েছে।