বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সবার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জামায়াত আমিরের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ০৯:১১ পিএম

সবার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জামায়াত আমিরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট ত্যাগের ঘোষণা এবং পাল্টাপাল্টি বক্তব্যের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধৈর্যের পরীক্ষা ও অন্যের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের শান্ত রাখতেই তাঁর এই বিশেষ বার্তা।ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে লিখেছেন, "ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। 

আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন। তিনি আরও যোগ করেন, "অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা‍‍`আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ। 

মাত্র ৫০ মিনিটের মধ্যেই এই পোস্টে ১০ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়ে, যেখানে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।পোস্টের কমেন্ট বক্সে সাধারণ মানুষ ও ইসলামি ঘরানার সমর্থকদের মধ্যে কিছুটা হতাশার ছাপ লক্ষ্য করা গেছে। খারিদ সাইফুল্লাহ মহিউদ্দিন নামের একজন লিখেছেন, "দু‍‍`পক্ষই ক্ষতিগ্রস্ত, লাভবান তৃতীয় পক্ষ।

অন্য একজন লিখেছেন, ইসলামি দলগুলোর এই বিভক্তি কাম্য ছিল না। উল্লেখ্য, শুক্রবার বিকেলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। এমন পরিস্থিতিতে জামায়াত আমিরের এই ‍‍`ধৈর্য‍‍` ও ‍‍`সম্মান‍‍` সংক্রান্ত বার্তাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।