বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তারেক রহমানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ১০:৪৭ পিএম

তারেক রহমানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার সাক্ষাৎ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ১৪ বছর পর চাকরি ফেরত পাওয়া ৯৮৮ জন কর্মকর্তা ও কর্মচারী তাঁদের দীর্ঘদিনের বকেয়া বেতন এবং অন্যান্য আর্থিক পাওনা পরিশোধের দাবিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাজধানীর একটি ভেন্যুতে অনুষ্ঠিত এই সাক্ষাতে ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের দীর্ঘ বঞ্চনার করুণ চিত্র তুলে ধরেন।

সাক্ষাৎকালে চাকরি পুনর্বহালপ্রাপ্তরা জানান, বিগত দেড় দশকে বেতন-ভাতা থেকে বঞ্চিত থাকায় তাঁরা চরম আর্থিক ও সামাজিক সংকটের মধ্যে দিনাতিপাত করেছেন। আদালতের রায়ে চাকরি ফিরে পেলেও বকেয়া বেতন ও পাওনাদি পেতে আমলাতান্ত্রিক জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে তাঁরা অভিযোগ করেন।

তারেক রহমান প্রতিনিধি দলের কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে শোনেন এবং তাঁদের ন্যায়সংগত দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে মানবিক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারেক রহমানের এই আশ্বাসে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিনের সংকট সমাধানের নতুন আশা দেখছেন।