রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যেসব কেন্দ্রে ভোট দেবেন জামায়াতের শীর্ষ নেতারা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:৪৩ পিএম

যেসব কেন্দ্রে ভোট দেবেন জামায়াতের শীর্ষ নেতারা

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন, তা নিশ্চিত করেছে দলটি। বুধবার দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ এক বিজ্ঞপ্তিতে নেতাদের ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট প্রদান করবেন। অন্যদিকে, দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকাল ৮টার দিকে খুলনার ফুলতলার পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুরের বদরগঞ্জে, অধ্যাপক মজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ীতে এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রামে ভোট দেবেন। 

সহকারী সেক্রেটারি জেনারেলদের মধ্যে মাওলানা এটিএম মাছুম ঢাকার খিলগাঁওয়ে এবং মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোট দেবেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ সদরের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের আঙ্গারিয়াপাড়া প্রাইমারি স্কুল সেন্টারে ভোট দেবেন।