রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিয়ে শেষে শহীদ ওসমান হাদির কবরে ভিপি সাদিক কায়েেম

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৯:০৭ পিএম

বিয়ে শেষে শহীদ ওসমান হাদির কবরে ভিপি সাদিক কায়েেম

কবর জিয়ারতে ভিপি সাদিক কায়েম

আকদ অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েমের এই আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আকদ অনুষ্ঠান শেষে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নূরুল ইসলাম বুলবুল এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।আলাদাভাবে বিয়ের অতিথিদের নিয়েও ওসমান হাদির কবর জিয়ারত করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। 

এ সময় তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীসহ ডাকসুর বর্তমান ও সাবেক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সহযোদ্ধার কবরে ভিপির এই শ্রদ্ধা জানানো উপস্থিত সবার নজর কাড়ে।আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

এছাড়া অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মোনাজাতের সময় সাদিক কায়েমকে অঝোরে কাঁদতে দেখা যায়, যার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।জানা গেছে, সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি ব্যবসায়ী আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। 

আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।আকদ সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সাদিক কায়েমকে শুভেচ্ছা জানাচ্ছেন। নবদম্পতির সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।