বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পরিষ্কার হয়ে গেছে আমরা এক: হেফাজত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৩:২৬ পিএম

পরিষ্কার হয়ে গেছে আমরা এক: হেফাজত আমির

হেফাজত আমিরের বৈঠক

হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নেই এবং সংগঠনটি সম্পূর্ণ ঐক্যবদ্ধ বলে স্পষ্ট জানিয়েছেন হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। আজ রোববার (১৭ মে) সকালে জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক আজ সকালে হেফাজত আমিরের সঙ্গে এই বিশেষ বৈঠকে মিলিত হন।

বৈঠকে শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত হেফাজতে ইসলামের শহীদদের जीवनी স্মারক ‘শহীদনামা’ গ্রন্থটি আমিরের হাতে হাদীয়া হিসেবে তুলে দেওয়া হয়।সাক্ষাৎ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক চলমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলেন। 

তিনি জানান, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই দেশের বিভিন্ন মত ও পথের দলগুলোকে নিয়ে নতুন এগারো দলীয় নির্বাচনি ঐক্য গঠন করা হয়েছে। 

দলও রয়েছে, যারা মূলত রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্নমত পোষণ করে থাকে। তা সত্ত্বেও বর্তমান জাতীয় পরিস্থিতি সফলভাবে মোকাবিলার স্বার্থেই এই বৃহৎ রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সাথে আকিদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য পূর্ব থেকেই বিদ্যমান এবং তা স্ব স্ব অবস্থানে বহাল রয়েছে। এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আকিদাগত বা আদর্শিক ঐক্য নয়, বরং এটি বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য মাত্র। 

হেফাজতে ইসলামের আমির যে কুরআন-সুন্নাহভিত্তিক চিন্তা ও আকিদার কথা বলেন, খেলাফত মজলিসসহ হেফাজতের শরিক দলসমূহ দৃঢ়ভাবে সেই ধারাকেই ধারণ করে। আগামী দিনে ইসলামের ওপর যেকোনো আঘাতের বিরুদ্ধে হেফাজতে ইসলাম অতীতের ন্যায় দৃঢ়তার সাথে মাঠে ভূমিকা রাখবে।