শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

ঝিনাইদহে ছাত্রদলে পাল্টা মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৮:২৮ পিএম

ঝিনাইদহে ছাত্রদলে পাল্টা মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

গ্রেপ্তার এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আজ রোববার সন্ধ্যায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনি সেখানে অবস্থান করছিলেন।

ছাত্রদলের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিস্তারিত তথ্য নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। 

গত কয়েকদিন ধরে স্থানীয় রাজনীতির মাঠে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। দলীয় সূত্র থেকে দাবি করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই এই মামলা করা হয়েছে।ঘটনার পর থেকে স্থানীয় এনসিপি কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

তারেক রেজাকে আটকের সময় তাকে প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়। এই গ্রেপ্তারের ঘটনায় এনসিপির পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ বা প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।