মে ২৫, ২০২৬, ০২:২২ পিএম
জামিনে মুক্ত হয়ে গ্রেপ্তারের সময় পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার সকালে কারাগার থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। আইনজীবীর সহায়তা পাওয়ার ক্ষেত্রেও তাকে বাধার মুখে পড়তে হয়েছিল বলে তিনি দাবি করেন।
পুলিশের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে।তারেক রেজা জানান, রোববার বিকেলে সংবাদ সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় পুলিশ তাকে হেফাজতে নেয়।
পরে ঝিনাইদহ আদালতে একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে সোপর্দ করা হয়। কারামুক্তির পর তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাকে ‘তুই’ সম্বোধন করা হয়েছে এবং গাড়িতে তোলার সময় ধাক্কা দেওয়া হয়েছে। তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছিল বলে তিনি জানান।
ঝিনাইদহ থানার মাহফুজ হোসেন জানান, মামলার নথির ভিত্তিতেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।সংবাদ সম্মেলনে তারেক রেজার আইনজীবী অ্যাডভোকেট ইসমাইলকেও প্রয়োজনীয় সময় দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। অয়ন নামের এক ব্যক্তির জামিন না হওয়া নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান মামলার আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তারেক রেজাকে আদালতে পাঠানো হয়েছিল। ঘটনার পর থেকে ঝিনাইদহের রাজনৈতিক মহলে এই নিয়ে আলোচনা চলছে।আদালত পরবর্তী শুনানির দিন এখনো ধার্য করেননি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন