রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশবাসীকে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ শুভেচ্ছা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ১২:৩২ পিএম

দেশবাসীকে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ শুভেচ্ছা

ঈদ বার্তা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার দলটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ যৌথ বিবৃতিতে এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে তারা ঈদুল আজহার ত্যাগের আদর্শ ও মানবিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

কোরবানির আদর্শ সমাজ ও রাষ্ট্রজীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।বিবৃতিতে নেতৃবৃন্দ দেশের মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। 

সড়ক, মহাসড়ক ও নৌপথে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। ঈদুল আজহার আনন্দ দরিদ্র ও বঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।সম্প্রতি টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১৫ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিবৃতিতে উদ্বেগ জানানো হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এছাড়াও ফিলিস্তিন ও বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা।

বিবৃতিতে ভারতের বিভিন্ন অঞ্চলে কোরবানিতে বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানানো হয়েছে।সৌদি আরবে হজ পালনরত বাংলাদেশিদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করেছেন দলের শীর্ষ নেতারা। পরিশেষে, ত্যাগের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের মাধ্যমে দেশকে শান্তি ও সমৃদ্ধিতে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।